শর্তাবলী ও ব্যবহারবিধি
Terms & Conditions
১. সাধারণ সম্মতি ও ব্যবহার
KeyToBasics এবং LandPro ওয়েবসাইট ও প্ল্যাটফর্ম ব্যবহারের পূর্বে এই শর্তাবলীগুলো ভালোভাবে পড়ে নেওয়ার অনুরোধ করা হচ্ছে। আমাদের ওয়েবসাইট ভিজিট, ব্যবহার, কিংবা রেজিস্ট্রেশন করার মাধ্যমে আপনি আইনিভাবে এই শর্তগুলোর সাথে সম্মত বলে গণ্য হবেন। আমাদের টুলসগুলো তৈরি করা হয়েছে মূলত ভূমি সংক্রান্ত হিসাব এবং দৈনন্দিন ডিজিটাল কাজকে ত্বরান্বিত করার জন্য। আপনি যদি উল্লেখিত শর্তাবলীর কোনো অংশের সাথে একমত পোষণ না করেন, তবে অনুগ্রহ করে আমাদের পরিষেবাগুলো ব্যবহার থেকে বিরত থাকুন।
২. মেধা স্বত্ব ও কপিরাইট
আমাদের ওয়েবসাইটের সফটওয়্যার, টুলস, সোর্স কোড, ডিজাইন, টেক্সট, গ্রাফিক্স এবং লোগো সম্পূর্ণভাবে KeyToBasics-এর নিজস্ব মেধা স্বত্ব (Intellectual Property)। আমাদের লিখিত পূর্বানুমতি ছাড়া যেকোনো টুলস স্ক্র্যাপিং করা, কপি করা, বিতরণ করা বা নিজস্ব নামে অন্য কোনো মাধ্যমে বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ এবং এটি সাইবার ও কপিরাইট আইনের পরিপন্থী।
৩. টুলস ব্যবহার ও আইনি দায়বদ্ধতা
আমাদের ওয়েবসাইটে প্রদানকৃত জমি পরিমাপ (যেকোনো আকৃতির), জমি ভাগ-বন্টন, মৌজা ম্যাপে পরিমাপ সহ অন্যান্য সকল ক্যালকুলেটর ও টুলসের নির্ভুলতা সম্পূর্ণরূপে ব্যবহারকারীর প্রদত্ত তথ্যের (Input) সঠিকতা এবং তার ভূমি পরিমাপ সংক্রান্ত প্রায়োগিক ও কারিগরি শিক্ষার ওপর নির্ভর করে।
সতর্কতা: এই টুলগুলো ব্যবহার করে প্রাপ্ত ফলাফল কোনো সরকারি, আইনি বা চূড়ান্ত দলিল হিসেবে আদালতে গ্রহণযোগ্য নয়। যেকোনো ক্রয়-বিক্রয়, আইনি পদক্ষেপ বা চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের পূর্বে একজন সার্টিফাইড বা অভিজ্ঞ সার্ভেয়ার দ্বারা জমি মেপে যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হলো। ব্যবহারকারীর ভুল সিদ্ধান্ত বা ইনপুটের কারণে কোনো ক্ষতি সাধিত হলে কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।
৪. মৌজা ম্যাপ ব্যবহার নীতি
আমাদের প্ল্যাটফর্মে প্রদর্শিত মৌজা ম্যাপগুলোর স্ক্যান করা কপি গুগল ড্রাইভের পাবলিক লিংক (Anyone with the link) এর মাধ্যমে যুক্ত করা হয়েছে এবং আমরা সেই শর্ত মেনেই তা প্রদর্শন করছি।
- এই ম্যাপগুলোর সফটকপি শুধুমাত্র আমিনশিপ শিক্ষার্থীদের শেখার কাজে এবং সার্ভেয়ারদের ডিজিটাল সার্ভেয়িং (Digital Surveying) অনুশীলনের সুবিধার্থে প্রদান করা হয়েছে।
- অটোকাড (AutoCAD) বা অন্যান্য সফটওয়্যারে ম্যাপগুলো ব্যবহারের ক্ষেত্রে সঠিক স্কেল (Scale) সেট করার কারিগরি জ্ঞান ব্যবহারকারীর থাকতে হবে।
সরকারি কার্যক্রমে ব্যবহার: সরকারি বা আইনি যেকোনো প্রয়োজনে এই স্ক্যান কপিগুলো প্রমাণ হিসেবে গ্রহণযোগ্য নয়। অফিশিয়াল কাজের জন্য অবশ্যই বাংলাদেশ ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের ওয়েবসাইট (dlrms.gov.bd) হতে নির্দিষ্ট ফী দিয়ে সার্টিফাইড হার্ডকপি সংগ্রহ করা বাধ্যতামূলক।
৫. গোপনীয়তা ও ডেটা সুরক্ষা
আমাদের প্রিমিয়াম সুবিধা পেতে রেজিস্ট্রেশন আবশ্যক। রেজিস্ট্রেশনের সময় আপনার প্রদত্ত নাম, ইমেইল এবং মোবাইল নাম্বার শুধুমাত্র আপনার অ্যাকাউন্ট পরিচালনা, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং আমাদের সেবার প্রোমোশনাল আপডেটের জন্য ব্যবহৃত হয়। আমরা আপনার ব্যক্তিগত তথ্য কোনো থার্ড-পার্টি বা তৃতীয় পক্ষের নিকট বিক্রয় বা শেয়ার করি না।
৬. সাবস্ক্রিপশন এবং ক্রয় পদ্ধতি
আমাদের প্ল্যাটফর্মের ফ্রি টুলসগুলো সবসময় বিনামূল্যে ব্যবহারযোগ্য। প্রিমিয়াম টুলস যাচাই করার জন্য প্রতিদিন লগইন করলে লিমিটেড সময়ের জন্য ফ্রি অ্যাক্সেস বা লগইন বোনাস দেওয়া হয়।
প্রিমিয়াম সাবস্ক্রিপশন ক্রয় করতে হলে শুধুমাত্র আমাদের ওয়েবসাইটের "অফিসিয়াল এডমিন" বা "ভেরিফাইড সেলার" (Verified Sellers) দের সাথে যোগাযোগ করতে হবে। এর বাইরে অন্য কোনো মাধ্যম বা থার্ড-পার্টির সাথে লেনদেন করে প্রতারিত হলে কর্তৃপক্ষ কোনো প্রকার দায়ভার গ্রহণ করবে না।