তফসিল বন্টন ক্যালকুলেটর

খতিয়ানের অংশের মাঝে জমির সঠিক বন্টন

জমির পরিমাণ ইনপুট দিন

#
নাম
জমি
হিস্যা/অংশ

সকলের মোট জমি

ব্যবহারবিধি:

নামজারির আবেদনে একাধিক গ্রহীতা থাকলে, প্রত্যেকের জমির পরিমাণ ইনপুট বক্সে লিখুন। উপরের সুইচ ব্যবহার করে আবেদনে যেভাবে তফসিল বসাবো অথবা খতিয়ানে যেভাবে আসবে সিলেক্ট করুন। ক্যালকুলেটর অটোমেটিক সঠিক বন্টননামা তৈরি করবে।

জেনে রাখুন

ভূমি বা জমি জমার ক্ষেত্রে খতিয়ান একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দলিল। একটি খতিয়ানে জমির মোট পরিমাণ এবং ওই খতিয়ানে থাকা একাধিক মালিকের কার কতটুকু অংশ বা হিস্যা রয়েছে, তা উল্লেখ থাকে।

কেন প্রয়োজন?

যখন একাধিক ব্যক্তি মিলে জমি ক্রয় করেন বা উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পত্তি একত্রে নামজারি (Mutation) করতে চান, তখন তাকে যৌথ নামজারি বলা হয়। নামজারি আবেদনে 'বন্টন তফসিল' একটি গুরুত্বপূর্ণ ধাপ। এখানে উল্লেখ করতে হয় যে, মোট অর্জিত জমির মধ্যে কে কতটুকু জমির মালিক এবং সেই অনুপাতে খতিয়ানে তার অংশ (Share) কত হবে।

নির্ণেয় অংশ = (মালিকের জমি ÷ মোট জমি) × ১.০০০

উদাহরণস্বরূপ: একটি খতিয়ানে মোট জমি ৫০ শতাংশ। এর মধ্যে 'করিম' ১০ শতাংশ জমির মালিক। তাহলে খতিয়ানে তার অংশ হবে: (১০ ÷ ৫০) × ১.০০০ = ০.২০০। নামজারির আবেদনে এই সংখ্যাটিই লিখতে হবে।

ম্যাসেজ